পোস্টগুলি

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

রাইটার্স বিল্ডিং বা মহাকরণের ইতিহাস

রাইটার্স বিল্ডিং বা মহাকরণের ইতিহাস কলকাতার ইতিহাসের অন্যতম প্রধান সাক্ষী হলো ‘ রাইটার্স বিল্ডিং ’ বা ‘ মহাকরণ ’। লাল ইটের এই বিশাল স্থাপত্যটি কেবল একটি প্রশাসনিক ভবন নয়, বরং এটি ব্রিটিশ আমল থেকে বর্তমান পশ্চিমবঙ্গ পর্যন্ত নানা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের কেন্দ্রবিন্দু। রাইটার্স বিল্ডিং গড়ে ওঠা ও বিবর্তনের ইতিহাস নিচে বিস্তারিত আলোচনা করা হলো: ১. সূচনালগ্ন (১৭৭৭ - ১৭৮০) ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কনিষ্ঠ কেরানিদের ‘ রাইটার ’ (Writer) বলা হতো। এই তরুণ অফিসারদের থাকার জায়গার অভাব মেটাতে ১৭৭৭ (মতান্তরে ১৭৭৬) সালে একটি ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়। স্থপতি : থমাস লায়ন (Thomas Lyon)। উদ্দেশ্য : মূলত এটি ছিল কোম্পানি রাইটারদের জন্য একটি মেস বা আবাসন। ১৭৮০ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। অবস্থান: বিবাদী বাগ (তৎকালীন ডালহৌসি স্কয়ার) এলাকার লাল দিঘির ঠিক পাশেই এটি নির্মিত হয়। আয়তন :   ১৫০ মিটার দীর্ঘ এবং ৫৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে এই প্রশাসনিক ভবন বিস্তৃত। ২. স্থাপত্যের বিবর্তন ও প্রসারণ শুরুতে রাইটার্স বিল্ডিং দেখতে আজকের মতো রাজকীয় ছিল না; এটি ছিল সাধারণ তিনতলা একটি লম্বা ভবন...

মহান মে দিবসের ইতিহাস ও ২০২৬-এর তাৎপর্য | তথ্য তালাশ

ছবি
মে দিবস। May Day। আন্তর্জাতিক শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ ১লা মে, ২০২৬ খ্রিষ্টাব্দ। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও ভারতে আজ ‘ মহান মে দিবস ’ বা ‘ আন্তর্জাতিক শ্রমিক দিবস ’ হিসেবে পালিত হচ্ছে। এটি বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার, আত্মত্যাগ ও সংগ্রামের প্রতি সম্মান জানানোর এক ঐতিহাসিক দিন। এক কথায়, ১ লা মে দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন বিশেষ নিবেদন :মে দিবসের ছড়া ঘামের গাথা ঘামের স্রোতে কাটছি সাঁতার সকাল থেকে সন্ধ্যা, যে-স্রোতের গতি মন্দা হলেই সভ্যতা হয় বন্ধ্যা। সেই স্রোতেতেই হাবুডুবু খাই, তোমার তাতে মানা তবু, তোমার চেয়ে দামি আমি, মানতে তোমার মানা। — আলী হোসেন (পুরো ছড়াটি পড়তে এখানে ক্লিক করুন ) 🗓 মে দিবসের পরিচিতি ও নামকরণ আন্তর্জাতিক শ্রমিক দিবস সাধারণভাবে ‘মে দিবস’ নামে পরিচিত। বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে দিবসটি জাতীয়ভাবে উদযাপিত হয়। 📜 মে দিবসের ঐতিহাসিক পটভূমি : শ্রমিক আন্দোলনের প্রাথমিক পর্ব : বর্তমান শ্রমিক সংগ্রাম থেকে ‘মে দিবসে’র সংগ্রাম ছিল অনেকটাই ভিন্ন। ১৭৬০ থেকে ১৮৩২ সাল ছিল ইংল্যান্ডের...

আন্তর্জাতিক নৃত্য দিবস

আন্তর্জাতিক নৃত্য দিবস বিশ্ব নৃত্য দিবস আজ ২৯ এপ্রিল , আন্তর্জাতিক নৃত্য দিবস। ১৯৮২ সালের ২৯ এপ্রিল প্রথম বিশ্ব নিত্য দিবস , যা আন্তর্জাতিক নৃত্য দিবস নামেও পরিচিত। আন্তর্জাতিক নৃত্য দিবসের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ, এটি কেবল একটি দিন উদযাপন নয়, বরং একটি সর্বজনীন শিল্পমাধ্যম হিসেবে নৃত্যের স্বীকৃতিকে চিহ্নিত করে। ১৯৮২ সালে প্রথম পালিত এই দিবসটি, ফরাসি নৃত্যশিল্পী জ্যঁ-জর্জেস নভেরের (Jean-Georges Noverre) জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ এপ্রিল উদযাপিত হয়। প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং মূল ব্যক্তিত্ব : • প্রতিষ্ঠাতা সংস্থা: এটি ইউনেস্কোর (UNESCO) প্রধান অংশীদার ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের ( আইটিআই ) নৃত্য কমিটি কর্তৃক তৈরি করা হয়েছে। • কেন ২৯ এপ্রিল: জ্যঁ-জর্জেস নভেরে (১৭২৭-১৮১০), যিনি ‘ আধুনিক ব্যালের জনক’  হিসেবে পরিচিত। তাঁর জন্মদিনকে (২৯ এপ্রিল) সম্মান জানাতেই দিনটি বেছে নেওয়া হয়। তিনি ১৭৫৪ সালে ব্যালে নৃত্যকে নতুন রূপ দেন এবং ১৭৬০ সালে ‘ লেটারস অন দ্য ড্যান্স ’ (Letters on the Dance) বইটি রচনা করেন। • প্রথম উদযাপন: আইটিআই-এর নৃত্য কমিটি এবং ওয়ার্ল্ড ড্যান্স অ্যা...

মেলীয় সংলাপ (Melian Dialogue) কী?

‘মেলীয় সংলাপ’ (Melian Dialogue) কী? ‘ মেলীয় সংলাপ ’ (Melian Dialogue) হলো ইতিহাসের অন্যতম একটি বিখ্যাত রাজনৈতিক ও দার্শনিক কথোপকথন। এই সংলাপটি প্রাচীন গ্রীক ঐতিহাসিক থুকিডিটিসের লেখা ‘ পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস ’ গ্রন্থের পঞ্চম খণ্ডের অন্তর্ভুক্ত ৮৪-১১৬ অনুচ্ছেদের অংশ। এই সংলাপটি মূলত শক্তি, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদের কঠোর বাস্তবতার এক চিরন্তন আলেখ্য হিসেবে বিবেচিত হয়। ১. ঐতিহাসিক প্রেক্ষাপট: কী ঘটেছিল? খ্রিস্টপূর্ব ৪১৬ সালে, এথেন্স ও স্পার্টার মধ্যে একটি যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ ‘ পেলোপনেসীয় যুদ্ধ ’ নামে পরিচিত। এই যুদ্ধ চলাকালীন, শক্তিশালী এথেন্স এজিয়ান সাগরে অবস্থিত একটি নিরপেক্ষ দ্বীপ ‘ মেলোস’ আক্রমণ করে। মেলোসিরা স্পার্টার সাথে জাতিগতভাবে সম্পর্কিত ছিল, কিন্তু যুদ্ধে তারা (স্পার্টা) নিরপেক্ষ থাকতে চেয়েছিল। এথেনীয়রা মেলোসকে আল্টিমেটাম দেয় —হয় তাদের আত্মসমর্পণ করে এথেনীয় সাম্রাজ্যের করদ রাজ্যে পরিণত হতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে। ২. সংলাপের মূল বক্তব্য: ‘শক্তিশালী যা পারে তাই করে’ : থুকিডিটিস তাঁর ‘ পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস ’ গ্রন্থে সরাসরি যুদ্ধের...

ভাষা শহীদ স্মারক সমিতির উদ্বোধন

ভাষা শহীদ স্মারক সমিতির উদ্বোধন : Inauguration of the Bhasha Shahid Swarok Samiti. ১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি। সুনীল গঙ্গোপাধ্যায় এক নেতৃত্বে গঠিত হয় ‘ভাষা শহীদ স্মারক সমিতি’। সুরেন্দ্রনাথ উদ্যানে গড়ে ওঠে লালন মঞ্চ। উদ্বোধন করেন কবি অরুণ মিত্র। সভাপতিত্ব করেন মৃণাল সেন। নিয়মিত চলে সাংস্কৃতিক কর্মকাণ্ড। গ্রাম দিয়ে শহর ঘেরা যেন। বাংলা ভাষা ও সংস্কৃতির উদযাপন।  এবছর উনিশে মে, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় গৃহীত হয় 12 দফা দাবি সনদ। পেশ করা হয় তৎকালীন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে।  অবিলম্বে আইন করে সারা রাজ্যে বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন, পথ/পথ নির্দেশিকা সব কিছুতেই বাংলা ভাষার অগ্রাধিকার আবশ্যিক করতে হবে। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক স্তর থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত বাংলা ভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটাতে হবে।  রাজ্যের সমস্ত বিদ্যালয়ে ন্যূনতম অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।  রাজ্য সরকারি বেসরকারি চাকরির জন্য চাকরিপ্রার্থীর বাংলা জানা আবশ্যিক করতে হবে।  কলকাতা ও পশ্চিমবঙ্গের ইংরেজি নাম এবং বানান   KOLKATA ও PASH...

বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবস

বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবস : Vallabhbhai Patel's death anniversary ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর। সর্দার বল্লভভাই প্যাটেলে র প্রয়াণ দিবস। ১৯৫০ সালের আজকের দিনে তিনি মুম্বাইয়ে প্রয়াত হন। ১৯৯১ সালে তিনি মরণোত্তর ভারতরত্ন সম্মান পান। তিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী।

গৌরকিশোর ঘোষের প্রয়াণ দিবস

গৌরকিশোর ঘোষের প্রয়াণ দিবস : ২০০০ সালের ১৫ ডিসেম্বর। সাংবাদিক গৌরকিশোর ঘোষের প্রয়াণ দিবস। ২০০০ সালের আজকের দিনে গৌরকিশোর ঘোষ মৃত্যুবরণ করেন। সাংবাদিক হিসেবে তিনি ছিলেন নির্ভীক। জরুরি অবস্থাকলীন অবস্থায় নির্ভীক সাংবাদিকতার কারণে তিনি কারারুদ্ধ হন। তিনি রেমন ম্যাগসেসে সহ আরও অনেক পুরস্কার লাভ করেছিলেন।

সতীদাহ প্রথা রদ হয়

সতীদাহ প্রথা রদ হয় : The custom of Sati was abolished ১৮২৯ সালের চার ডিসেম্বর সতীদাহ প্রথা রদ হয়। ১৮২৯ সালের আজকের দিনে তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং আইন করে এই প্রথা বন্ধ করে দেন। সতীদাহ বিরোধী আইন প্রণয়নে উইলিয়াম বেন্টিংকে সাহায্য করেছিলেন রাজা রামমোহন রায় এবং উইলিয়াম কেরি।

শশী কাপুরের প্রয়াণ দিবস

শশী কাপুরের প্রেম দিবস : Shashi Kapoor's death anniversary ২০১৭ সালের ৪ ডিসেম্বর। অভিনেতা শশী কাপুরের প্রয়াণ দিবস। ২০১৭ সালের আজকের দিনে মুম্বাইতে তিনি প্রয়াত হন। তাঁর আসল নাম বলবীর রাজ কাপুর। ১৭৫ টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০১১ সালে পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার। ২০১৪ তিনি সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন।

নন্দলাল বসুর জন্মদিন

নন্দলাল বসুর জন্মদিন Nandalal Basu's birthday ১৮৮২ সালের ৩ ডিসেম্বর। নন্দলাল বসুর জন্মদিন। ১৮৮২ সালের আজকের দিন (মতান্তরে ৩ ফেব্রুয়ারি) তিনি বর্তমান বিহার রাজ্যের মুঙ্গের জেলার হাভেলি খড়্গপুরে জন্মগ্রহণ করেন। ১৯২১ সালে তিনি শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ নিযুক্ত হন। ভারতীয় সংবিধানের আদি সংস্করণের অলংকরণ তারই নেতৃত্বে হয়েছিল। ১৯৫৪ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান লাভ করেন।

দেব আনন্দের প্রয়াণ দিবস

অভিনেতা দেব আনন্দের প্রয়াণ দিবস : Dev Anand's death anniversary Dev-Anands-death-anniversary ২০১১ সালের ৩ ডিসেম্বর। অভিনেতা দেব আনন্দের প্রয়াণ দিবস। ২০১১ সালের আজকের দিনে লন্ডনে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। দেব আনন্দের আসল নাম ধরমদেব পিশোরিমল আনন্দ। ২০০১ সালে পদ্মভূষণ এবং ২০০২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। সমগ্র অভিনয় জীবনে তিনি ১০০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। 

আলবার্ট আইনস্টাইনের ‘ভর ও শক্তিসমতা’ নীতির প্রথম প্রকাশ

আলবার্ট আইনস্টাইনের ‘ভর ও শক্তিসমতা’ নীতির প্রথম প্রকাশ First publication of Albert Einstein's principle of 'mass and energy equivalence' ১৯০৫ সালের ২১ নভেম্বর। আলবার্ট আইনস্টাইনের ভর শক্তি সমতা সম্পর্কিত গবেষণাপত্র প্রথম প্রকাশিত হয়। এই গবেষণাপত্রে তিনি ভর শক্তি সমতা সম্পর্কিত সমীকরণ E=mc²-এর উদ্ভব সম্পর্কিত ব্যাখ্যা প্রদান করেন। এই গবেষণাপত্র টি প্রথম প্রকাশিত হয় ‘অ্যানালেন ডার ফিজিক’ পত্রিকায়।

সি ভি রমনের প্রয়াণ দিবস

সি ভি রমনের প্রয়াণ দিবস Death anniversary of C. V. Raman ১৯৭০ সালের ২১ নভেম্বর। ভারতীয় পদার্থবিদ সিভি রমণীর প্রয়াণ দিবস। ১৯৭০ সালের আজকের দিনে বেঙ্গালুরুতে তিনি প্রয়াত হন। তাঁর পুরো নাম চন্দ্রশেখর বেঙ্কট রমন। ১৯৩০ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। এবং ১৯৫৪ সালে পান ভারতরত্ন সম্মান।

পরিচালক রাজকুমার হিরানির জন্মদিন

চিত্রপরিচালক রাজকুমার হিরানির জন্মদিন : Film Director Rajkumar Hirani's birthday ১৯৬২ সালের ২০ নভেম্বর। চিত্রপরিচালক রাজকুমার হিরানির জন্মদিন। ১৯৬২ সালের আজকের দিনে তিনি মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন। এখনো পর্যন্ত তিনি ৪টি জাতীয় পুরস্কার এবং ১১ টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার পরিচালিত প্রথম ছবি মুন্না ভাই এমবিবিএস।

উইন্ডোজ ১.০ এর উদ্বোধন

উইন্ডোজ ১.০ এর উদ্বোধন ১৯৮৫ সালের ২০ নভেম্বর। উইন্ডোজ ১.০ বাজারে আসে। উইন্ডোজের ১.০ ভার্সন হল মাইক্রোসফট এর প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পদ্ধতিতে তৈরি অপারেটিং সিস্টেম। পৃথিবীতে প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পদ্ধতির সূচনা হয় এটি দিয়েই। বর্তমান সময়ে windows 11 সংস্করণটি ব্যাপক সাড়া ফেলেছে।

ভারতের জাতীয় সংগীত লেখার পটভূমি

ভারতের জাতীয় সংগীত লেখার পটভূমি : জনগণমন প্রথম গাওয়া হয়: ২৭ ডিসেম্বর ১৯১১ কলকাতায় গানটির পান্ডুলিপি পাওয়া যায়নি, কবে ও কোথায় রচিত তাও জানা যায় না। ' ভারতের জাতীয় কংগ্রেস '-এর ২৬তম বার্ষিক অধিবেশন ২৬-২৮ ডিসেম্বর ১৯১১ তারিখে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এই গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় সমবেতকণ্ঠে, ২৭ ডিসেম্বর। গানের রিহার্সাল হয়েছিল ডা: নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে, নেতৃত্ব দিয়েছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুর। পরের দিন ' দ্য বেঙ্গলি পত্রিকা ' গানটির ইংরেজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশন করে। ' তত্ত্ববোধিনী ' পত্রিকায় (মাঘ ১৩১৮) প্রথম প্রকাশিত গানটির পরিচয় দেওয়া হয় ব্রহ্মসংগীত বলে এবং এবছরের মাঘোৎসবেও গানটি ‘ ব্রহ্মসংগীত ’ বলে গীত হয়। গানটিকে ভারতের জাতীয় সংগীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন, গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিনবিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলে তিনি তাঁকে লিখেছিলেন (২০ নভেম্বর ১৯৩৭): "...সে বৎসর ভারতসম্রাটের আগমনের আয়োজন...

আব্রাহাম ব্রাম স্টোকার এর জন্মদিন

আব্রাহাম ব্রাম স্টোকার-এর জন্মদিন : Abraham Bram Stoker's birthday ১৮৪৭ সালের ৮ নভেম্বর। আইরিশ লেখা আব্রাহাম ব্রাহ্ম স্টোকার আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। ১৮৯৭ সালে প্রকাশিত ড্রাকুলা উপন্যাসের জন্য তিনি পৃথিবী বিখ্যাত হয়ে আছেন। কারণ, এই উপন্যাসটি এখনো সাধারণ মানুষের কাছে অসাধারণ জনপ্রিয়।

নোট বাতিল ঘোষণা

নোট বাতিল ঘোষণা : Demonetization Announcement ২০১৬ সালের ৮ নভেম্বর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে ব্যবহৃত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন। ৮ নভেম্বর রাত ৮টা ১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন দুর্নীতি ও কালো টাকার সমস্যার সমাধানের জন্য এই নোট বাতিলের ঘোষণা করা হলো। ভারতের অর্থনৈতিক ইতিহাসে এই ঘটনা ‘নোট বন্দি’ নামে পরিচিতি পেয়েছে।

অপারেশন কাগার’ কী?

‘অপারেশন কাগার’ কী? ২০২৩ সালে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন ২০২৬ সালের ৩১ শে মার্চের মধ্যে সমগ্র ভারতকে নকশাল মুক্ত করা হবে। এই ঘোষণা অনুযায়ী ছত্রিশগড় সরকার এবং কেন্দ্র সরকার যুগ্মভাবে মাওবাদী দমন অভিযান শুরু করে। ‘ নকশাল মুক্ত ভারত ’ গড়ার জন্য পরিচালিত এই অভিযান ‘ অপারেশন কাগার ’ নামে পরিচিত। এই অপারেশনের মাধ্যমে ২০২৫ সালে ২০০০ এর মতো মাওবাদী নেতা ক্যাডার অস্ত্রসহ আত্মসমর্পণ করে। ৮৩৬ জন মাওবাদী গ্রেপ্তার হন এবং ৩১২ জন যৌথ বাহিনীর হাতে মৃত্যুবরণ করেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান বলছে এই অপারেশন কাগার ফলে সারা দেশজুড়ে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ১২৬ থেকে কমে ৩-এ দাঁড়িয়েছে। এছাড়া ‘ লোন ভারাতু ’ (স্থানীয় গোণ্ডি ভাষায় যার অর্থ হল ‘ ঘরে ফেরা ’) নামে পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে প্রায় ১০০০ এর বেশি মাওবাদী সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছেন। কেন্দ্র সরকার ও ছত্রিশগড় সরকারের যৌথ উদ্যোগে গঠিত যৌথ বাহিনীর দ্বারা পরিচালিত ‘ অপারেশন কাগার ’ কতটা সফল? এই প্রশ্নের উত্তরে যে তথ্য সামনে আসছে তাহল...

স্পুটনিক - ২ এর মহাকাশে (উৎক্ষেপণ) যাত্রা

স্পুটনিক - ২ এর মহাকাশে উৎক্ষেপণ / যাত্রা : The launch of Sputnik-2 into space ১৯৫৭ সালের ৩ নভেম্বর। স্পুটনিক ২ এর মহাকাশ যাত্রা শুরু করে। ১৯৫৭ সালের আজকের দিনে বিশ্বের প্রথম মহাকাশ যাত্রী লাইকা মহাকাশে পাড়ি দেয়। লাইকা আসলে একটি কুকুর। পরীক্ষামূলকভাবে মানুষের পরিবর্তে এই কুকুরকে বেছে নেওয়া হয় মহাকাশ প্রাণের জন্য কতটা উপযুক্ত তা বোঝার জন্য। ঘটনা হল, উৎক্ষেপণের কয়েক ঘন্টা পর লাইকা মারা যায়। স্পুটনিক ২ এর মহাকাশযাত্রা ও তার ভূ-রাজনৈতিক ও নৈতিক বিশ্লেষণ I. ঐতিহাসিক প্রেক্ষাপট: ১৯৫৭ সালের ৩ নভেম্বর সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক ২ উৎক্ষেপণ করে, যা ছিল পৃথিবীর কক্ষপথে পাঠানো দ্বিতীয় মহাকাশযান এবং প্রথম জীবন্ত প্রাণী বহনকারী যান। এই মিশনটি স্পুটনিক ১-এর ঐতিহাসিক সাফল্যের মাত্র এক মাস পরে সংঘটিত হয়েছিল এবং এর নকশা ও বাস্তবায়ন ছিল মূলত কঠোর রাজনৈতিক সময়সীমা এবং স্নায়ুযুদ্ধের কৌশলগত চাপের ফল। A. স্পুটনিক ১-এর সাফল্য এবং ‘স্পুটনিক সংকট’ ১৯৫৭ সালের ৪ অক্টোবর স্পুটনিক ১-এর উৎক্ষেপণ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে এবং মহাকাশ প্রতিযোগিতায় সোভিয়েত ইউনিয়নের প্রাথমিক বিজয় নিশ্চিত করে । এই প্রযুক...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে