পোস্টগুলি

১১ তারিখ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

কেতকী কুশারী ডাইসন: বাংলা ভাষার এক বিশ্বনাগরিকের বিদায়

কেতকী কুশারী ডাইসন: দেশ ছাড়িয়ে ভাষা বাঁচিয়ে রাখার কান্ডারী কেতকী কুশারী ডাইসন মারা গেলেন। বাংলা ভাষার এক বিশ্বনাগরিকের বিদায়। কিন্তু এই নাগরিকের প্রকৃত ঠিকানা কোথায় ছিল? কলকাতায় জন্ম, পূর্ববঙ্গের শিকড়, অক্সফোর্ডে বসবাস— এই ভূগোলের মাঝখানে দাঁড়িয়ে তিনি নিজেই একবার লিখেছিলেন, "আমার লেখক পরিচয়ের প্রধান বৈশিষ্ট্য হলো প্রবল দ্বিসাংস্কৃতিক ও দ্বিভাষিকতা।" এই স্বীকারোক্তি তাঁর সাহিত্যিক অভিযানের কেন্দ্রবিন্দু। তিনি শুধু দুই ভাষায় লিখতেন না, দুই ভাষাকে বাঁচিয়ে রাখতেন পরস্পরের ভেতর। তাঁর মৃত্যুতে আমরা হারালাম এমন এক লেখককে, যিনি প্রমাণ করেছিলেন দেশ ছাড়া মানুষ ভাষা হারায় না, বরং ভাষা তখন আরও গভীরে গেঁথে যায়। ১৯৪০ সালের ২৬ জুন কলকাতায় জন্ম, কিন্তু পৈতৃক সূত্রে পূর্ববঙ্গের কুষ্টিয়ার সঙ্গে যোগ। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে রেকর্ড নম্বর পাওয়া মেধাবী ছাত্রীটি যখন ১৯৬০ সালে অক্সফোর্ডের পথে পাড়ি দেন, তখন তাঁর বয়স মাত্র কুড়ি। অক্সফোর্ডে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে উত্তীর্ণদের মধ্যে তিনিই প্রথম ভারতীয় নারী। কিন্তু এই অসাধারণ অ্যাকাডেমিক সাফল্যের পরও তিনি এমন একটি...

ধূমকেতু পত্রিকা প্রকাশিত হয়

‘ধূমকেতু’ পত্রিকা প্রকাশিত হয় : ‘Dhumketu’ Magazine is published ১৯২২: কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' পত্রিকা প্রকাশিত হয়। প্রথম সংখ্যায় 'ধূমকেতু' কবিতা প্রকাশিত হয়। 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে সংখ্যাটি নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার।

ক্ষুদিরাম বসুর ফাঁসি

ছবি
ক্ষুদিরাম বসুর ফাঁসি ক্ষুদিরাম বসুর শহীদ দিবস The day of Khudiram Bose's Hanging ১৯০৮ সালের ১১ আগস্ট। প্রিঙ্গল কেনেডির স্ত্রী ও কন্যা যে গাড়িতে ছিলেন, তাতে বোমা ছোড়ার অভিযোগে ভোর ৬টার (মতান্তরে ৪ টায়) সময়ে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল মাত্র আঠারো বছর । ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ও সর্বকনিষ্ঠ শহীদ বিপ্লবী । ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে আত্মাহুতিদানকারী এই বাঙালি যুবকের সাহস ও আত্মত্যাগ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। আজ (১১ আগস্ট, ২০২৫) তাঁর ১১৭তম শাহাদতবার্ষিকী। ক) জন্ম ও শৈশব: জন্ম: ▪️জন্মস্থান : ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের (তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি) মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ▪️পিতা-মাতা : ত্রৈলোক্যনাথ বসু ও লক্ষ্মীপ্রিয়া দেবী। শৈশবে মা-বাবা দুজনকেই হারান। ▪️লালন-পালন : বড় বোন অপরূপা দেবী ও তাঁর স্বামীর কাছে। শোনা যায়, দিদি তাঁকে খুদের (চালের গুঁড়ো) বিনিময়ে কিনে নিয়েছিলেন, তাই তাঁর নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম। ▪️পড়াশোনা : পড়াশোনা তামলুক হ্যামি...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ।

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে।