পোস্টগুলি

১০ জুলাই লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

কে.সি.নাগ জীবনী: অঙ্কের জাদুকরের অজানা কাহিনি | Keshab Chandra Nag

ছবি
অঙ্কের জাদুকর কে.সি.নাগ : জীবন, সাধনা ও অন্তরাল গণিতশিল্পী কে. সি. নাগ (১৮৯৩–১৯৮৭): যাঁর হাতের ছোঁয়ায় সহজ হয়ে উঠেছিল অঙ্ক শাস্ত্র। বাঙালি ছাত্রসমাজের কাছে ‘ কে.সি.নাগ ’ (Keshab Chandra Nag) একটি চিরপরিচিত নাম। তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠা-নামা, চৌবাচ্চার নল দিয়ে জল নিকাশি কিংবা পিতা-পুত্রের বয়সের জটিল হিসাব— এই সবের সহজ সমাধান লুকিয়ে থাকত যাঁর বইতে, তিনি আর কেউ নন, প্রবাদপ্রতিম গণিতশিল্পী কেশব চন্দ্র নাগ। তবে তাঁর এই গাণিতিক পরিচিতির আড়ালে চাপা পড়ে গেছে এক গভীর জ্ঞানপিপাসু, সাহিত্যপ্রেমী, সমাজসংস্কারক এবং মুক্তিকামী মানুষের ইতিহাস । জন্ম ও পারিবারিক পটভূমি কেশব চন্দ্র নাগ ১৮৯৩ সালের ১০ই জুলাই (১৩০০ বঙ্গাব্দের ২৬শে আষাঢ়) হুগলি জেলার গুড়াপের নাগপাড়ায় এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের দিনটি ছিল পবিত্র রথযাত্রা । তাঁর পিতা রঘুনাথ নাগ এবং মাতা ক্ষীরোদাসুন্দরী দেবী । কেশব চন্দ্রের বয়স যখন মাত্র তিন বছর, তখন তাঁর পিতৃবিয়োগ ঘটে। চরম আর্থিক অনটন ও প্রতিকূলতার মধ্যে মা ক্ষীরোদাসুন্দরী দেবীর একক স্নেহে ও শাসনে তাঁর শৈশব অতিবাহিত হয়। পরিবার ও সন্তান : স্ত্রী ও সন্তান: উইকিপিডিয়া ...

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন : South Africa's return to International Cricket ১৯৯১ সালের ১০ জুলাই। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে। ১৯৭০ সালে জারি হওয়া বর্ণ বৈষম্য নীতির কারণে তারা এই খেলায় অংশ নিতে পারতেন না । অবশেষে এই নীতির অবসানের মধ্য দিয়ে ১৯৯১ সালের ১০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনায় ফিরে আসার অনুমতি পায়।

সুনীল গাভাস্কারের জন্মদিন

সুনীল গাভাস্কারের জন্ম দিন : Sunil Gavaskar's Birthday ১৯৪৯ সালের ১০ জুলাই। সুনীল গাভাসকরের জন্মদিন। তাঁর পুরো নাম সুনীল মনোহর গভাসকর । তিনি একজন স্বনামধন্য ভারতীয় ক্রিকেটার।  টেস্ট ক্রিকেটে ৩৪ টি সেঞ্চুরিসহ  তাঁর ১০ হাজারেরও বেশি রান রয়েছে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে ‘ লিটিল মাস্টার ’ নামে  তিনি খ্যাতি লাভ করেছেন। আজ সুনীল গাভাস্কারের জন্মদিন। তিনি ১৯৪৯ সালের ১০ জুলাই মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। ভারতীয় ক্রিকেট দলের একজন প্রাক্তন অধিনায়ক এবং প্রথিতযশা ব্যাটসম্যান হিসেবে তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে পরিচিত। তাঁকে ‘ লিটল মাস্টার ’ নামেও ডাকা হয়। গাভাস্কার ১৯৭১ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত এবং মুম্বাইয়ের হয়ে খেলেছেন। তিনি টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান করা প্রথম ক্রিকেটার এবং একসময় টেস্টে সর্বাধিক সেঞ্চুরির (৩৪টি) রেকর্ড তার নামে ছিল, যা পরবর্তীতে শচীন টেন্ডুলকার ভেঙে দেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্ট সিরিজে ৭৭৪ রান করে রেকর্ড গড়েছিলেন, যা আজও ভারতীয় ক্রিকেটে একটি অক্ষত রেকর্ড । তাঁর আন্তর্জাতিক কর্মজীবনে তিনি ১২...

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ।

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে।