বিনা মেঘে বজ্রাঘাত: আসলে কী?
বিনা মেঘে বজ্রাঘাত কী এবং এর থেকে বাঁচার ৩০/৩০ নিয়ম (30/30 Rule)
![]() |
| বজ্রপাতের আলো দেখা ও গর্জন শোনার মধ্যে ৩০ সেকেন্ড বা তার কম সময়ের ব্যবধান থাকলে নিরাপদ আশ্রয়ে চলে যান এবং শেষ গর্জন শোনার পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন। এটিই হলো ৩০/৩০ নিয়ম। |
❚ ৩০/৩০ নিয়ম কী : ⛅
এটি একটি সহজ, বিজ্ঞানভিত্তিক সূত্র, যা বজ্রপাত থেকে বাঁচার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বজ্রপাত নিরাপত্তার পরিভাষায় এটি সর্বজনবিদিত ৩০/৩০ নিয়ম (30/30 Rule) নামেই পরিচিত।
❚ এই নিয়ম কীভাবে কাজ করে :
মূলত এই নিয়ম বা সূত্র প্রধানত দুটি ধাপে কাজ করে—
📌 [১] প্রথম ৩০ সেকেন্ড (আশ্রয় নেওয়ার সময়)
✅ প্রথম সূত্র :
- যখন আপনি বজ্রপাতের আলো (Lightning Flash) দেখতে পাবেন, সঙ্গে সঙ্গে সেকেন্ড গোনা শুরু করুন।
✅ দ্বিতীয় সূত্র :
- এরপর যেই মুহূর্তে মেঘের গর্জন (Thunder) কানে আসবে, তখনই গণনা শেষ করুন।
✅ তৃতীয় সূত্র :
- যদি দেখা যায় আলো দেখা ও গর্জন শোনার মধ্যে সময়ের ব্যবধান মাত্র ৩০ সেকেন্ড বা তার কম, তার মানে বজ্রপাতের ক্ষেত্রটি (চোখ) আপনার অত্যন্ত কাছে আছে। মোটামুটি প্রায় ১০ কিলোমিটারের মধ্যে।
😕 আপনার করণীয় কী?
· এই অবস্থায় আপনাকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে (কঠিন পাকা বাড়ি বা ধাতব ছাদযুক্ত গাড়ি) চলে যেতে হবে। ৩০ সেকেন্ডের বেশি সময়ের ব্যবধান মানে বজ্রপাত দূরে, তখনও আঘাতের ঝুঁকি আছে। তবে তুলনামূলকভাবে কম।এই ধাপের বিজ্ঞান:
আলোর গতি অত্যন্ত বেশি (প্রায় ৩ লক্ষ কিমি/সেকেন্ড), তাই বজ্রপাতের আলো প্রায় সঙ্গে সঙ্গেই চোখে পৌঁছায়। কিন্তু শব্দের গতি ধীর (প্রায় ৩৪৩ মিটার/সেকেন্ড)। প্রতি ৩ সেকেন্ডের ব্যবধান প্রায় ১ কিলোমিটার দূরত্ব নির্দেশ করে। ৩০ সেকেন্ড মানে ঝুঁকিপূর্ণ এলাকা (১০ কিমি ব্যাসার্ধ)।
📌 [২] দ্বিতীয় ৩০ মিনিট (বের হওয়ার আগে অপেক্ষা)
· শেষবারের মতো মেঘের গর্জন শোনার পর থেকে কমপক্ষে ৩০ মিনিট পর্যন্ত নিরাপদ আশ্রয়েই অবস্থান করতে হবে।· অনেক সময় বজ্রঝড় চলে যাওয়ার পরও আকাশ পরিষ্কার হয়ে গেলে মনে হতে পারে বিপদ কেটে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে বিদ্যুতের ধনাত্মক চার্জযুক্ত “মেঘ থেকে ভূমি” স্ট্রোকগুলো ঝড়ের চোখ পেরিয়ে অনেক দূর পর্যন্ত আঘাত করতে পারে। বিজ্ঞানীরা একে বলেন “বোল্ট ফ্রম দ্য ব্লু” (নীল আকাশের বাজ)। আর আম-বাঙালি একেই বলে “বিনা মেঘে বজ্রাঘাত”।
তাই ৩০ মিনিট অপেক্ষা করলে নিশ্চিত হওয়া যায় যে ঝড় পুরোপুরি এলাকা ছেড়ে নিরাপদ দূরত্বে চলে গেছে।
বজ্রপাতের কারণ বৈজ্ঞানিক ব্যখ্যা জানতে চান? এখানে আসুন।
❚ এই নিয়ম কেন গুরুত্বপূর্ণ :
এই নিয়মটি আমেরিকান আবহাওয়া দপ্তর (NOAA) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সমস্ত দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সর্বত্র প্রচার করে। এই বিষয় নিয়ে লেখা আমার ( আলী হোসেন) ছড়াটি পড়তে পারেন। মনে রাখতে সুবিধা হবে।মনে রাখার সহজ ছড়া : ৩০/৩০“আলো দেখেই তিরিশ গোনো, এক দুই তিন চার...,তার মধ্যেই মেঘের আওয়াজ! যেও না ঘরের বার।বাইরে আছো? শীঘ্র করে, আশ্রয়ে যাওয়া চাইভুল কোরো না জেনে রেখো, এর বিকল্প নাই।আকাশ আলো কাটলো কালো, এখন বাইরে যাইআলোয় ভেলায় বজ্র পালায়, চিন্তার কিছু নাই!শেষ গর্জন বলছে শোনো, ভুল কোরো না ভাই‘তিরিশ মিনিট’ বলছে তোমায়, বাইরে যেতে নাই।”
আশা করি বিষয়টি এতক্ষণে সম্পূর্ণ পরিষ্কার হয়েছে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন