চিন্তা ও চেতনার পার্থক্য কী?
চিন্তা ও চেতনার পার্থক্য কী? মনস্তত্ত্ব ও দর্শনের দৃষ্টিকোণ থেকে চিন্তা এবং চেতনার সূক্ষ্ম পার্থক্য। ভূমিকা : চিন্তা (Thought) এবং চেতনা (Consciousness) হল মনস্তত্ত্ব ও দর্শন শাস্ত্রের অতি পরিচিত দুটি পরিভাষা। এই পরিভাষার সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। কিন্তু শব্দ দুটির অর্থ কী, কখন, কোথায়, এবং কী অর্থে এরা ব্যবহৃত হয়, তা নিয়ে সাধারণের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। ব্যাপারটা যেন খানিকটা এরকম— বিষয়টি বুঝি কিন্তু বোঝাতে পারিনা। এক নজরে | চিন্তা ও চেতনা আগেই উল্লেখ করা হয়েছে যে, চেতনা এবং চিন্তা হল মনস্তত্ত্ব ও দর্শনের দুটি পরিচিত পরিভাষা। এদের মধ্যে চেতনা হলো এমন একটি প্রাথমিক অনুভব বা আধার , যা নিজেই নিজের অস্তিত্বের কথা জানান দেয়। অন্যদিকে চিন্তা হলো সেই চেতনার ওপর ভর করে পরিচালিত একগুচ্ছ মানসিক প্রক্রিয়া বা কার্যকলাপ যা মানুষকে সক্রিয় করে তোলে। ১. মৌলিক সংজ্ঞা ও ব্যাখ্যা : বিষয়টি আমরা এভাবে সংজ্ঞায়িত ও ব্যাখ্যা করতে পারি— [ক] চেতনা (Consciousness): চেতনা হল এমন এক প্রাথমিক অনুভব বা শক্তি যা যেকোনো ব্যক্তি বা জীবের নিজের অস্তিত্বের কথা অনুভব করতে সক্...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন