বিখ্যাত : তথ্য। তারিখ। মাস। বছর। বিষয়। ব্যক্তি খুঁজুন :

বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবস

World Environment Day, Vishwa parivesh Divas, বিশ্ব পরিবেশ দিবস, আন্তর্জাতিক পরিবেশ দিবস
বিশ্ব পরিবেশ দিবস

World Environment Day

১৯৭২ সালের ৫ই জুন। পরিবেশ সচেতনতা নিয়ে রাষ্ট্রপুঞ্জের একটি বৈঠক শুরু হয় স্টক হোমে। তখন থেকে দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবসের থিম :

  • ২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বা থিম হলো: “Inspired by Nature. For Climate. For Our Future.”। বাংলায় যার অর্থ দাঁড়ায়, “প্রকৃতি থেকে অনুপ্রেরণায়। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।”
  • ২০২৫ সালের থিম হল প্লাস্টিক দূষণ বন্ধ করা।
আসলে ‘Inspired by Nature. For Climate. For Our Future.’ ২০২৬ সালের এই প্রতিপাদ্যটি তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে:

1. প্রকৃতি থেকে অনুপ্রেরণা – প্রকৃতি নিজেই জলবায়ু সমাধানের ভাণ্ডার। গাছ, মাটি, মহাসাগর কার্বন শোষণ করে। প্রাকৃতিক পদ্ধতি (যেমন পুনর্বনায়ন, ম্যানগ্রোভ সংরক্ষণ) প্রযুক্তির চেয়ে প্রায়ই কার্যকর।
2. জলবায়ুর জন্য – বিশ্ব এখন রেকর্ড তাপমাত্রা ও চরম আবহাওয়ার সম্মুখীন। এই থিম জলবায়ু সংকট মোকাবিলায় প্রাকৃতিক উপায়ে কার্বন নিঃসরণ কমানো ও অভিযোজন বাড়ানোর ওপর জোর দেয়।
3. আমাদের ভবিষ্যতের জন্য – কর্ম আজকের সিদ্ধান্তের উপর আগামী প্রজন্মের টিকে থাকা নির্ভর করছে।

২০২৬ সালের এই দিবসটির মূল বার্তা: প্রযুক্তির পাশাপাশি প্রকৃতির সাথে কাজ করতে হবে।

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) হল পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘ দ্বারা স্বীকৃত একটি বার্ষিক আন্তর্জাতিক দিবস। প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। এটি পরিবেশের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক দিবস।

বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস :

বিশ্ব পরিবেশ দিবসের সূচনা

বিশ্ব পরিবেশ দিবসের সূচনা হয় ১৯৭২ সালে জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলনে (Stockholm Conference)। ১৯৭৩ সাল থেকে প্রতি বছর বিভিন্ন থিমের মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে।

১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে ‘জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন’ (United Nations Conference on the Human Environment) অনুষ্ঠিত হয়। এই সম্মেলনই ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হিসেবে স্বীকৃতি পায়। এই সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা করে। ১৯৭৩ সাল থেকে প্রতি বছর এই দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। প্রথমবার দিবসটি পালিত হয় ১৯৭৩ সালে এবং এর প্রতিপাদ্য ছিল ‘Only one earth’ (কেবল একটি পৃথিবী)।

বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য :

এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল:  
  • পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।  
  • সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা।  

বিশ্ব পরিবেশ দিবসের থিম :

প্রতি বছর একটি নির্দিষ্ট থিম (বিষয়) নির্বাচন করা হয়। যেমন:
  1. ২০২৬ এর থিম : ২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বা থিম হলো: “Inspired by Nature. For Climate. For Our Future.”। বাংলায় যার অর্থ দাঁড়ায়, “প্রকৃতি থেকে অনুপ্রেরণায়। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।”
  2.  ২০২৪-এর থিম : ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম হল ‘প্লাস্টিক দূষণের অবসান’ বা "Beat Plastic Pollution"। এটি বর্তমান বিশ্বের একটি জ্বলন্ত সমস্যা, কারণ প্রতি বছর বিশ্বে প্রায় ৪৩ কোটি টনের বেশি প্লাস্টিক উৎপন্ন হয়, যার একটি বড় অংশ একবার ব্যবহারযোগ্য এবং এটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এই থিম প্লাস্টিক দূষণ রোধে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিতে জোর দেয়।
  3. ২০২৪-এর থিম : ‘জলবায়ু সুরক্ষায় ভূমি পুনরুদ্ধার ও খরা প্রতিরোধ’ (Land Restoration, Desertification, and Drought Resilience)।  
  4. ২০২৩-এর থিম : ‘প্লাস্টিক দূষণের সমাধান’ (Solutions to Plastic Pollution)।

বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ :

👉 ২০২৬ বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ হলো আজারবাইজান
👉দক্ষিণ কোরিয়া ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ।

বিশ্ব পরিবেশ দিবস কীভাবে পালন করা হয়?

  • পরিবেশের বিভিন্ন সমস্যা, যেমন - দূষণ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের হ্রাস, বন উজাড়, ইত্যাদি সম্পর্কে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়।
  • গাছ লাগানো, পরিচ্ছন্নতা অভিযান, সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়।  
  • সামাজিক মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। 
  • সরকারি ও বেসরকারি পর্যায়ে নীতিগত পরিবর্তনের জন্য আলোচনা। এগুলোর সমাধানে সরকার, ব্যবসা, সম্প্রদায় এবং ব্যক্তিদের একযোগে কাজ করার জন্য উৎসাহিত করা।

আন্তর্জাতিক পরিবেশ দিবসের প্রাসঙ্গিকতা:

বর্তমানে জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ ও জীববৈচিত্র্য হ্রাসের মতো সংকটে এই দিবসের তাৎপর্য আরও বেড়েছে। এটি আমাদেরকে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের গুরুত্ব মনে করিয়ে দেয়।  

বিশ্ব পরিবেশ দিবসে সবাই মিলে ছোটো ছোটো পদক্ষেপ নিলেই বড়ো পরিবর্তন সম্ভব! 🌱🌍
--------xx------- 

মন্তব্যসমূহ

🔰 তারিখ অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 মাস অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

🔰 বছর অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 ব্যক্তি অনুযায়ী তথ্য খুঁজুন : 🔍

আরও দেখান

🔰 বিষয় অনুযায়ী তথ্য খুঁজুন :🔍

আরও দেখান

তথ্য তালাশ : অনলাইন সংকলন

আলী হোসেন, লেখক,
তথ্য তালাশ
সুপ্রিয় পাঠক,

তথ্য তালাশ-এর অনলাইন সংকলনে আপনাকে স্বাগত। 

প্রতিদিন, প্রতি নিয়ত বিশ্বজুড়ে ঘটে চলেছে নানান ঘটনা। কিছু বিখ্যাত, কিছু অখ্যাত, আবার কিছু কুখ্যাতও। এই সব হরেক ঘটনার মধ্যে থাকে এমন কিছু ঘটনা, যা মানুষ মনে রাখতে চায়, চায় স্মরণ করতে।

তথ্য তালাশ সেই লক্ষ্য নিয়েই তৈরি। যেহেতু এটি ডিজিটাল ফরম্যাটে তৈরি, তাই যখনই প্রয়োজন পড়বে, আপনার হাতের মোবাইলে হাত রাখলেই আলাদীনের আশ্চর্য প্রদীপের মত সামনে হাজির হবে তথ্য তালাশ

আপনি কি পড়তে চান এই সংকলনটি! ক্লিক করুন এখানে